খুলনা | শনিবার | ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১১ আশ্বিন ১৪৩৩

শার্শায় বিস্ফোরক মামলায় ইউপি সদস্য আটক

শার্শা (যশোর) প্রতিনিধি |
০২:৩৬ পি.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামি আবু তালেবকে (৪৭) আটক করেছে পুলিশ।
​
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগআঁচড়া বাজারের ‘সততা ইলেকট্রনিক্স’-এর সামনে থেকে তাকে আটক করা হয়।
​
আটক আবু তালেব বাগআঁচড়া গ্রামের (সাতভাই পাড়া) মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে। তিনি বাগআঁচড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি।

​পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) আশীষ সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শার্শা থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইন (১৫(৩)/২৫উ) ও বিস্ফোরক দ্রব্য আইনের (৩/৪/৬) একটি মামলা (মামলা নং-২৩, জি আর নং-৩০২) তদন্তাধীন ছিল।
​
ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট

আরও সংবাদ