খুলনা | বুধবার | ১১ ফেব্রুয়ারী ২০২৬ | ২৯ মাঘ ১৪৩২

খুলনার সাবেক সিএমএম আখতার হোসেন মিয়ার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
০১:১৭ এ.এম | ০৯ জুন ২০২১

খুলনার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আখতার হোসেন মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল­াহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...আমরা তো আল­াহর এবং আমরা আল­াহর কাছেই ফিরে যাবো)। সোমবার বিকেল ৫টার দিকে মাগুরা কলেজ পাড়ায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বড় ছেলে ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আখতার মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন। অপর দুই ছেলে রিয়াজ আখতার মিয়া ও মিরাজ আখতার মিয়া ব্যবসা করেন।
মঙ্গলবার সকাল ৯টায় মরহুমের প্রথম নামাজে জানাজা মাগুরার দেয়ারপাড়া মিনার মসজিদের অনুষ্ঠিত হয়েছে। যোহরবাদ বড়াইল গ্রামের বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
কর্মজীবন :  আখতার হোসেন মিয়া ঢাকা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ দিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক, সর্বশেষ খুলনার সিএমএম থেকে অবসরে গেছেন।
 

প্রিন্ট