খুলনা | রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

খুলনায় ব্রিটিশ কাউন্সিলের YLE প্রোগ্রামের যাত্রা

খবর বিজ্ঞপ্তি |
১১:৫৫ পি.এম | ২৬ সেপ্টেম্বর ২০২৬


খুলনার শিশু-কিশোরদের আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে পরিচিত করার লক্ষ্যে SA Language Centre ও British Council-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো British Council-এর Young Learners English (YLE) প্রোগ্রাম পরিচিতিমূলক আয়োজন ও Grand Quiz Competition 2026।

সকাল থেকে আয়োজিত এ অনুষ্ঠানে নগরীর বিভিন্ন স্কুলের ৪০০-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় ইংরেজি শিক্ষা, প্রতিযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক প্রাণবন্ত মিলনমেলায়।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল খুলনার শিক্ষার্থী ও অভিভাবকদের British Council-এর YLE (Young Learners English) প্রোগ্রামের সঙ্গে পরিচিত করা এবং অল্প বয়স থেকেই আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষা ও মূল্যায়নের গুরুত্ব তুলে ধরা।

খুলনায় YLE প্রোগ্রাম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে SA Language Centre। প্রতিষ্ঠানটি খুলনা অঞ্চলে এই প্রোগ্রামের প্রস্তুতি কেন্দ্র ও পরীক্ষা কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। এর ফলে খুলনার শিক্ষার্থীরা নিজ শহরেই British Council-এর YLE পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের পাশাপাশি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।

শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ইংরেজি শেখার নতুন সুযোগ YLE প্রোগ্রাম সম্পর্কে আয়োজনে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, শিশু ও কিশোরদের বয়স ও দক্ষতা অনুযায়ী ইংরেজি ভাষা শেখাকে আরও আনন্দদায়ক, কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তোলাই এ ধরনের প্রোগ্রামের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন SA Language Centre-এর সিইও সুরজিত সিং সোধি, পরিচালক খান জামির আক্তার এবং প্রতিষ্ঠানের প্রশিক্ষক রোহান আমিন ও আব্দুল্রাহ আল তারিক। তারা শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব, আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং খুলনায় YLE প্রোগ্রামের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স স্কুল খুলনা এবং আরএমডি ইন্টারন্যাশনাল স্কুলসহ খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষক ও প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

গ্র্যান্ড কুইজ প্রতিযোগিতায় ৪০০-এর বেশি শিক্ষার্থী YLE প্রোগ্রাম পরিচিতির পাশাপাশি অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল গ্রীন কুইজ কম্পিটিশন ২০২৬। খুলনার বিভিন্ন স্কুল থেকে ৪০০-এর বেশি শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

শিক্ষার্থীদের বয়স অনুযায়ী প্রতিযোগিতাটি দুটি বিভাগে আয়োজন করা হয়—
সেকশন এ: ৬ থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থী, সেকশন এ: ১৩ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থী।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষাজ্ঞান, ব্যাকরণ ও বিভিন্ন দক্ষতা যাচাইয়ের সুযোগ পায়। প্রতিযোগিতা শেষে দুই বিভাগের সেরা শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়।

খুলনায় YLE-এর নতুন অধ্যায় আয়োজকরা জানান, এই অনুষ্ঠানটি শুধু একটি কুইজ প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং খুলনার শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানের ইংরেজি শিক্ষা ও মূল্যায়নের একটি নতুন সুযোগ তৈরি করাই এর প্রধান লক্ষ্য।

SA Language Centre ও British Council-এর যৌথ উদ্যোগে YLE প্রোগ্রামের কার্যক্রম শুরু হওয়ায় খুলনার শিশু-কিশোররা এখন নিজ শহরেই আন্তর্জাতিক মানের ইংরেজি শেখা, পরীক্ষার প্রস্তুতি এবং মূল্যায়নের সুযোগ পাবে।

প্রিন্ট

আরও সংবাদ