খুলনা | রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্লাস্টিক দেখতে চাই না: পরিবেশ প্রতিমন্ত্রী

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি |
০২:৩৪ পি.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলাম বলেছেন, রামপালের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমি প্লাস্টিক দেখতে চাই না। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই প্লাস্টিকবিরোধী কার্যক্রম শুরু করতে হবে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাগেরহাটের রামপালে শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু জ্ঞান অর্জনের স্থান নয়, এখান থেকেই শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিবেশ দ‚ষণ রোধে সবাইকে দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। শরাফপুর কারামতিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মেজবাহ উদ্দীন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ