খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের

খবর প্রতিবেদন |
০৩:৫৩ পি.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬


অল্প বয়সে ডেঙ্গু কেড়ে নিয়েছে চিকিৎসক আঁচল রায়ের প্রাণ। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, ডা. আঁচল রায় ছিলেন ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার। অসুস্থ হওয়ার আগের দিনও রোগীদের সেবা দিয়েছেন তিনি।

ডা. আঁচল রায়ের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত সারাদেশে ২১৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৫৩৬ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে চলতি মাসে, এই মাসে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ মহিলা। 

প্রিন্ট

আরও সংবাদ