খুলনা | রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

শ্যামনগরে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০৪:৩৪ পি.এম | ২৭ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরার শ্যামনগরে বেল পাততে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় মন্ডল (৩৪) নামের  এক শ্রমিকের  মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার বড়িগোয়ালিনী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মৃত্যুঞ্জয় মন্ডল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত চিত্ত রঞ্জন মন্ডলের ছেলে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের মেম্বার মো. রবিউল ইসলাম জানান, মৃত্যুঞ্জয় মন্ডল গাছ থেকে ফল পাড়ার জন্য শ্রমিক হিসেবে কাজ করতো। রোববার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলার বড়িগোয়লিনী গ্রামের নূর মোহাম্মদ ঢালীর গাছ থেকে বেল পড়ার সময় হঠাৎ পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে মৃতের স্বজনরা ভুলবশত কালিগঞ্জ থানায় নিয়ে যায়। কিন্তু ঘটনাস্থল শ্যামনগর হওয়ায় কালিগঞ্জ থেকে মরদেহ ফের শ্যামনগর থানায় পাঠানো হয়। কোন অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

প্রিন্ট

আরও সংবাদ