খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

কালিয়ায় যৌতুকের দাবিতে গর্ভবতী নারীকে নির্যাতন, শাশুড়ি গ্রেফতার

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


নড়াইলের কালিয়ায় পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে গর্ভবতী নারীকে মারধর ও তলপেটে লাথি মেরে গর্ভপাত ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় দুই নম্বর আসামি শাশুড়ি নাজমা আক্তারকে রোববার গ্রেফতার  করেছে কালিয়া থানা পুলিশ।
মামলার অভিযোগে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর যৌতুকের টাকা না দেওয়ায় রান্না ঘরে ঢুকে এক পর্যায়ে তাঁর তলপেটে লাথি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরদিন তাঁর গর্ভপাত হয় বলে মামলার নালিশে উল্লেখ করা হয়েছে।
ধুসহাটি গ্রামের কাকু সেখের স্ত্রী কেয়া আক্তার পরে অসুস্থ হয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। কোর্টে কেয়া আক্তার মামলা করলে বিজ্ঞ বিচারক কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে কে নিয়মিত মামলা রুজু করার আদেশ দেন। 
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(কক), ১১(গ), ৩০ ধারাসহ দন্ডবিধির ৩১৩ ধারায়  মামলা হয়। মামলা নং ০৮। আসামী শাশুড়ি নাজমা আক্তারকে পুলিশ গ্রেফতার করে। কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী জানান শাশুড়ি নাজমা আক্তারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার  করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ