খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

শাহপুর-দৌলতপুর সড়কের পাশের ৪টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ার শাহপুর- দৌলতপুর সড়কের পাশে ৪টি মেহগনি গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো জব্দ করেছে ডুমুরিয়া উপজেলা বন বিভাগ। রোববার দুপুরে শাহপুর সন্ধ্যারখান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় রোপণ করা গাছগুলো কেটে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। গাছ ব্যবসায়ী মোঃ আকরাম গাজী (৫৭) বলেন, “আমি রাস্তার পাশে থাকা চারটি মেহগনি গাছ মৃত কুদ্দুসের স্ত্রী মরিয়ম বেগমের কাছ থেকে ৯ হাজার টাকায় কিনেছি। তবে গাছগুলো সরকারি এটা আমি জানতাম না।”
ডুমুরিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ লিয়াকত খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মৃত কুদ্দুস গাজীর স্ত্রী চারটি মেহগনি গাছ আকরাম নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন। ঘটনাস্থলে গিয়ে গাছগুলো জব্দ করে রাখা হয়েছে। সংশি¬ষ্টদের কাগজপত্র দেখাতে বলা হয়েছে।” সরকারি জায়গায় রোপণ করা গাছ কীভাবে কেটে বিক্রি হলো এবং এর সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
 

প্রিন্ট

আরও সংবাদ