খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১৪ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা জেলা কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল কান্তি শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আ.ন.ম. নাজমুল উলা, ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, সাইবার ক্রাইম এলার্ট টিমের সভাপতি শেখ মাহবুবুল হক প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তির সামাজিক ও পারিবারিক ক্ষতি এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার গুরুত্ব তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহŸান জানান। সভায় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী গণসচেতনতামূলক লিফলেট, স্কেল ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীসহ উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।

প্রিন্ট

আরও সংবাদ