খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

কপিলমুনিতে ৮ দলীয় ফুটবলের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি |
১২:৪৬ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


কপিলমুনি ইউনিয়নের ঐতিহ্যবাহী আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত “মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্ব›দ্বী করে কপিলমুনি মেহেরাব একাদশ বনাম ধনি ফুটবল একাদশ, লতা। খেলায় ৪/১ গোলের ব্যবধানে কপিলমুনি মেহেরাব একাদশ জয় লাভ করে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ও কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাঃ আমিনুল ইসলাম বজলু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিকী। ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক আবু হানিফের সভাপতিত্বে ও সাবেক ওয়ার্ড সভাপতি বুলবুল আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিনারুল ইসলামের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সরদার বাবুল আহমেদ, ফসিয়ার রহমান, রেজাউল করিম, প্রভাষক মাওঃ শরিফুল ইসলাস, মোঃ সাহেব আলী গাজী, পল­ী চিকিৎসক শাহিনুর সরদার, আসাদ সরদার, খায়রুল ইসলাম, আল আমিন, মোমিন সরদার, কামাল খান, আজিমুর রহমান, সাগর খান, খায়রুল গাজী, উপজেলা কৃষক দল নেতা ও সাবেক গোলকিপার এস এম শাহাবুদ্দিন, তাসলিমুর রহমান, লোকমান গাজী, আবু ইসহাক, আলাউদ্দিন ঢালী, বিল­াল হোসেন, খাইরুল ইসলাম, হুমায়ুন, ইউনুস, কুদ্দুস, জনি, মোস্তাকিম প্রমুখ।  খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল ক্রীড়া প্রেমীরা উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন। খেলায় ধারাভাষ্য দেন রাহুল ও হাবিবুর রহমান।

প্রিন্ট

আরও সংবাদ