খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

পাটকেলঘাটায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ওষুধ কোম্পানির প্রতিনিধি নিহত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:৫৩ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা বড় ব্রিজের উপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান সবুজ (২৮) ঘটনাস্থলে নিহত হয়েছে। 
চুকনগর হাইওয়ে পুলিশের এস.আই মুন্সি দত্ত জানান, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ফকিরপাড়া গ্রামের আব্দুল জলিল ফকিরের ছেলে মেহেদী হাসান সবুজ  মোটরসাইকেল যোগে তার কর্মস্থল খুলনার ডুমুরিয়ায় যাচ্ছিলেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা বড় ব্রিজের উপর পৌঁছানো মাত্র খুলনা থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান মেহেদী হাসানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মেহেদী হাসান কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। চুকনগর হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। 

প্রিন্ট

আরও সংবাদ