খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

খুলনায় বিশ্ব পর্যটন দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি |
০২:১০ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


“সুন্দরবনে পর্যটন, বন করিবো সংরক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে খুলনায় বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। রবিবার  বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ট্যুর অপারেটর এ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য রিকশা র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism অর্থাৎ ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা। সকালে নগরীর ৪নং ঘাট লঞ্চঘাট থেকে র্যালিটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের র্যালির সাথে একত্রিত হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিআইডব্লিউটিএ লঞ্চঘাটে গিয়ে শেষ হয়।
র্যালিতে টোয়াস এর কার্যকরী সভাপতি মোঃ আল-আমীন লিটন, সাধারণ সম্পাদক শাহ জামান খান পপুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শাহেদী ইসলাম রকি, কোষাধ্যক্ষ সাহেদ মোঃ ইমরান, সাংগঠনিক সম্পাদক শেখ আবীর ইমতিয়াজ, দপ্তর সম্পাদক কাজী মনজুর-উল-আলম, মোঃ আলমগীর হোসেন লালন, এস এম হাফিজুর রহমান লিপু, মোঃ শামস তিবরীজ রাসেল, মোঃ আল-আমিন হাওলাদার, মোঃ ফয়সাল সরদার, মোঃ মাফতুন আহমেদ, মোঃ আজম খান কনক সহ টোয়াস পরিবারের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যটকবাহী নৌযানের স্টাফগণ অংশগ্রহণ করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ