খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির ২য় সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:৩১ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


খুলনা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল সাহা’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন ইউনিয়নের সহ-সভাপতি শামিম আশরাফ শেলী, গাজী মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক এম এম মিন্টু, কোষাধ্যক্ষ আল মাহমুদ প্রিন্স, দপ্তর সম্পাদক হেলাল মোল্ল¬া, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রিতা রানী দাস, নির্বাহী সদস্য এস এম ফরিদ রানা, এস এম বাহাউদ্দীন ও তুফান গাইন। ইউনিয়নকে আরো গতিশীল করতে নতুন সদস্য বৃদ্ধির লক্ষ্যে বিগত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সিনিয়ার সাংবাদিক রকিব উদ্দিন পান্নুকে আহবায়ক ও সাংবাদিক দিলীপ বর্মন এবং উত্তম মণ্ডলকে সদস্য করে তিন সদস্যের যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়। যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দাখিলের পর দ্বিতীয় সভায় পর্যালোচনার মাধ্যমে নতুন ৪২ জনকে সদস্য পদ প্রদান করা হয়। সভায় আরো বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

প্রিন্ট

আরও সংবাদ