খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১২ আশ্বিন ১৪৩৩

তালায় পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

তালা প্রতিনিধি |
০২:৩১ এ.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে বাড়ির পাশের পুকুরে অসাবধানতাবশত পড়ে গিয়ে সে পানিতে ডুবে যায়। পরে তার চাচা আলাউদ্দীন শেখ পুকুরের পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
নিহত রাফসান মহান্দী গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের ছেলে। স্বজন মেজবার রহমান জানান, রাফসানের বাবা জীবিকার প্রয়োজনে প্রায় দুই বছর ধরে সৌদি আরবে অবস্থান করছেন। দুই সন্তানের মধ্যে রাফসান ছিল ছোট। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার সন্ধ্যার পর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তালা থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ