খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

ফয়জুল্লাহ আহবায়ক, সদস্য সচিব উজ্জল

খুলনা জেলা এনসিপি’র আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |
০৪:৪৮ পি.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


আগামী তিন মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ)-কে আহবায়ক ও আরিফুজ্জামান উজ্জলকে সদস্য সচিব করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক মোল্লা শওকত হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মো. রাশেদ হাসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. হাসানুর রহমান, যুগ্ম সদস্য সচিব আব্দুবাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান প্রিন্স, মো. আবু শাহাদাৎ বাবুল ও মো. কদরুল হাসান।

উল্লেখ্য, কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুমোদিত চিঠিতে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।

একই সঙ্গে অনুমোদিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ