খুলনা | সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

খুলনা মহানগর এনসিপি’র আংশিক আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |
০৬:৩৭ পি.এম | ২৮ সেপ্টেম্বর ২০২৬


আগামী তিন মাসের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খুলনা মহানগর শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতেআহম্মদ হামীম রাহাতকে আহ্বায়ক এবং ডা. আব্দুল্লাহ চৌধুরীকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরে এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটির অন্যান্য পদে রয়েছেন- সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম আরিফুর রহমান মিঠু ও গাজী শরিফুল ইসলাম ওহিদ, যুগ্ম আহবায়ক: শরীফ বদরুদ্দোজা মো. সাদী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব: রাফসান রফিক ওশান ও ফরিদ আহমেদ পাঠান, যুগ্ম সদস্য সচিব: মিজানুর রহমান নোভা, সাংগঠনিক সম্পাদক: শামসুল আরেফিন চৌধুরী লিওন, সাইফ নেওয়াজ ও ফয়জুল্লাহ ইকবাল শাকিল।

উল্লেখ্য, কেন্দ্রীয় আহবায়ক কমিটির অনুমোদিত চিঠিতে বলা হয়েছে, আগামী তিন মাসের জন্য এ আহবায়ক কমিটি অনুমোদন করা হলো।

একই সঙ্গে অনুমোদিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ