খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযান

যশোর থেকে চুরি হওয়া ট্রাক উদ্ধার একাধিক মামলার আসামি গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি |
০১:১০ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


পাইকগাছায় গত ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে যশোর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত একাধিক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। যশোর ও পাইকগাছার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ চক্রের সদস্য, সাজাপ্রাপ্ত আসামি এবং রাজনৈতিক ব্যক্তিসহ বেশ কয়েকজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মিঠুন সরকারের একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১১-৯৪-৯১) স¤প্রতি চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর গত রাতে ইন্সপেক্টর (তদন্ত) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই আজিজুল ইসলাম ও কৃপাসিন্ধু যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকায় অভিযান চালান। সেখান থেকে চুরি হওয়া ট্রাকটি উদ্ধার এবং এর সাথে জড়িত যশোরের চাঁচড়া বাবলাতলা এলাকার চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরা হলেন আরিফুল ইসলাম (২৮), জাহের হাসান (২৭), অনিক (৩৭) ও আরিফ হোসেন (২৭)।
এদিকে উপজেলার বিরাশী এলাকা থেকে এসআই আজীমউদ্দীন ও এএসআই রাসেল রানা ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসান শেখকে (৩২) গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা এবং ৯টি গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া হরিঢলীর সলুয়া থেকে রবিউল মলি­ক (৪৫) এবং চাঁদখালীর সাহাপাড়া থেকে নূর ইসলাম নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়। রাড়ুলী এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি মোঃ জলিল জোয়াদ্দারকে (৫০) আটক করা হয়েছে। অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে আটক করে ১২৬/২৪ নম্বর মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশের অন্য একটি অভিযানে এসআই তুষার রায়হান পৌরসভা এলাকা থেকে দেহব্যবসার অভিযোগে গড়ইখালীর এক তরুণীকে (৩৫) আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে জরিমানা ও ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। একই সাথে উপজেলার চাঁদখালীর দেবদুয়ার থেকে জুয়া খেলার সময় ফারুক সানা (৫৫), মিজানুর গাজী (৫৪), শেখ কলে­াল (৫৫), সেলিম গাজী (৫৫), কেসমু (৪২) ও মিজানুর রহমান (৫৮) নামের ৬ জুয়াড়িকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ