খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশের ভবিষ্যৎ : জেলা প্রশাসক

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:১০ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত বলেছেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ।”
তিনি বলেন, শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু লেখাপড়া শিখে শিক্ষিত হলেই হবে না, শিক্ষার মাধ্যমে নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বিশেষ করে মেয়ে শিশুদের প্রতি যতœশীল হয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
সোমবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল ও ট্রাউজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শরীফুজ্জামান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল­া, সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী, আনসার-ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান ময়না, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃদুল মণ্ডলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান শেষে অতিথিরা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৯ জন এবং প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৭২ জন কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন। একই সঙ্গে নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল ও ট্রাউজার বিতরণ করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ