খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

থানায় আত্মসমর্পণ করলো কালিয়ায় দিনমজুর হত্যায় অভিযুক্ত হাসিব

নড়াইল প্রতিনিধি |
০১:১২ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


পূর্ব বিরোধের জের ধরে বিবাদ ও মাদকসেবনে বাধা দেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে দিনমজুর মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক হাসিব মোল­া (২২) থানায় আত্মসমর্পণ করেছেন। সোমবার সকালে কালিয়া থানায় আত্মসমর্পণ করেন তিনি। হাসিব কদমতলা গ্রামের লিপটন মোল­ার ছেলে।  
ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাছেদ মোল­ার সঙ্গে তার বংশীয় হাসিব মোল্যার বাকবিুন্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাছেদ মোল­াকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন । এ ঘটনার পর দিন শনিবার রাত ১০টার দিকে হাসিব কদমতলা ত্রি-মোহনার মোড়ের দোকানে যায়। এ সময় ভুক্তভোগী মেম্বার কাছেদের চাচাতো ভাই মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে জানতে চান-কেন কাছেদকে লাঞ্ছিত করা হয়েছে। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে হাসিব ধারালো ছুরি বের করে মানসুর ও নূর ইসলামকে ছুরিকাঘাতে আহত  করে। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা ফুটবল মাঠের কাছে গেলে মারা যান তিনি। আহত নূর ইসলাম চিকিৎসাধীন আছেন। নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল­ার ছেলে।
এ ব্যাপারে ইউপি মেম্বার কাছেদ মোল­া বলেন, হাসিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাকে মাদকসেবন করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে আমাকে লাঞ্ছিত করে। এ ঘটনা সূত্র ধরে ছুরিকাঘাতে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে হতাহতের ঘটনা ঘটিয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত হাসিব মোল­া চলমান পুলিশি অভিযানে  পুলিশের হাতে আটক হওয়ার আশঙ্কা এবং জনরোস থেকে রক্ষা পেতে থানায় আত্মসমর্পণ করেছেন। তবে, সোমবার দুপুর পর্যন্ত মামলা দায়ের হয়নি। জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি। এই বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

প্রিন্ট

আরও সংবাদ