খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

সোনামুখ স্মার্ট একাডেমির ব্যতিক্রমি আয়োজন

ডুমুরিয়ার ৪শ’ শিশু শিক্ষার্থীর হাতের লেখার লড়াইয়ে সেরা ৬৩ জন

ডুমুরিয়া প্রতিনিধি |
০১:১২ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


ডুমুরিয়ায় সাতটি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিণায় কৃতিত্বের স্বাক্ষর রেখে পুরস্কার পেয়েছে ৬৩ জন। এর মধ্যে সোনামুখ স্মার্ট একাডেমি থেকে সেরা নির্বাচিত হয়েছে ৫৪ জন। আর সেরাদের সেরা হয়েছে তিন শিক্ষার্থী রাফিয়া,তাবিয়া ও তানিসা। 
সোমবার সকালে সোনামুখ স্মার্ট একাডেমির নিজস্ব ভবনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী ড. সালাম আজাদ,প্রফেসর হাফিজুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মাসুদ মাহমুদ ও হারুনার রশিদ খান। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সোনামুখ স্মার্ট একাডেমির প্রিন্সিপাল হোসাইন আহম্মেদ।
আয়োজকরা জানান, হাতের লেখার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানো এবং তাদের মনোযোগ, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিণার আয়োজন করা হয়েছে।  প্রতিযোগিণায় বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ ভবিষ্যতে এমন আয়োজনকে আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন। সোনামুখ স্মার্ট একাডেমির প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম রচিত একটি আকর্ষণীয় নাটিকার মাধ্যমে সেরাদের সেরা নির্বাচন করা হয়। যা ইতিপূর্বে কখনও দেখা যায়নি।

প্রিন্ট

আরও সংবাদ