খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ভারতে পাচার শিকার দুই তরুণীকে বেনাপোল দিয়ে দেশে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি |
০১:১৬ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


ভারতে পাচার শিকার বাংলাদেশী দুই তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে ভারত। সোমবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ, বিএসএফ, বিজিবি ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে তাদের হস্তান্তর করা হয়। এরা খুলনা এবং ময়মনসিংহ জেলার বাসিন্দা। 
ফেরত আসা দুই তরুণী জানায়, দুই বছর আগে রাতের আধারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে তারা ভারতের মহারাষ্ট্রে যান। সেখানে একটি বিউটি পার্লারে কাজ করার সময় পুলিশের হাতে আটক হন। পরে জেল হাজতে পাঠানো হয়। বিচার কার্য শেষে তাদের দুই বছরের জেল হয়। সাজা শেষে মন্ডুয়া গার্লস হোম নামে একটি বেসরকারি এনজিও সংস্থা ছাড়িয়ে তাদের হেফাজতে নেন। পরে দু’দেশের যোগাযোগের মাধ্যমে আজ দেশে ফিরে এসেছি।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান বলেন,ভারত থেকে ফিরে আসা দুই তরুণীর ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস এ্যান্ড কেয়ার তাদের হেফাজতে নেবেন বলে জানা গেছে।

প্রিন্ট

আরও সংবাদ