খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

নগর ছাত্রদলের জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:২১ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


মহানগর ছাত্রদলের জরুরি সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও সাবেক সফল দুই ছাত্রদল নেতার মৃত্যুবার্ষিকী পালনে কর্মসূচি গৃহীত হয়। মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লবের পরিচালনায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তগুলো গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে ১৭টি কলেজে কর্মী সভা সফল করতে টিম গঠন : খুলনা মহানগর ছাত্রদলের অন্তর্গত ১৭টি কলেজে কর্মী সভা সফল করার লক্ষ্যে ১৭টি পৃথক সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। 
এস এম কামাল হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী : খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম এস এম কামাল হোসেনের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৩রা অক্টোবর ২০২৬ একদিনের বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
ওয়াহেদুজ্জামান চঞ্চলের মৃত্যুবার্ষিকী : খুলনা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম ওয়াহেদুজ্জামান চঞ্চলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ অক্টোবর ২০২৬ একদিনের স্মরণ ও দোয়া কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে মোঃ তাজিম বিশ্বাস দলের প্রতিটি নেতাকর্মীকে আগামী দিনের যেকোনো আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, এস এম ইউসুফ, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, শেখ শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, সাইফুল্লাহ মানসুর তাজিম, এনামুল হক মলি­-ক, রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, ওহিদুজ্জামান খান, পারভেজ হোসেন মিজান, তরিকুল ইসলাম নকিব, এস এম ইলিয়াস, ইসরাইল হোসেন জিসান, জামিল হোসেন, আশুরা আক্তার পপি, মারুফুর রহমান, বেল্লাল মুছতাকিম রাজ, ইসমাইল ইসলাম, রকিবুল ইসলাম, মিথিলা, মনিরুজ্জামান আবিদ, তরিকুল ইসলাম নাহিদ, ফারহান জামান মাহিন, রায়হান হোসেন, ইসতিয়াক আহমেদ, শাহাজালাল আকাশ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ