খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

খুবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবসের আলোচনা সভায় ভিসি

ওষুধ শিল্পের বৈপ্লবিক পরিবর্তনে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


‘সুস্থতর ভবিষ্যতের জন্য ফার্মাসিস্টদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে সামবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, ফার্মা হেলথ ডেস্ক, ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াড ও উইটি ডিবেট আয়োজন করা হয়। 
বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। এ সময় তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে তিন শতাধিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি রয়েছে। দেশের ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। ওষুধ শিল্পের এই বৈপ্লবিক পরিবর্তনে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যুগান্তকারী অনেক আবিষ্কার ফার্মাসিস্টদের হাত ধরে এসেছে, যা স্বাস্থ্যসেবাকে আরও সহজ ও কার্যকর করেছে। জীবন রক্ষাকারী ওষুধ আবিষ্কার এবং এর সঠিক ডোজ নির্ধারণেও ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তরুণ ফার্মাসিস্টদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা দেওয়া হলে তারাও দক্ষতার সঙ্গে নিজেদের বিকশিত করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী বলেন, স্বাস্থ্যখাত যদি একটি যুদ্ধক্ষেত্র হয়, তাহলে ফার্মাসিস্টরা সেই যুদ্ধের যোদ্ধা। ফার্মাসিস্ট ছাড়া আধুনিক স্বাস্থ্যসেবা কল্পনা করা যায় না। কোনো একটি পক্ষের একক প্রচেষ্টায় স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়, বরং সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ফার্মেসি শিল্প একটি জ্ঞানভিত্তিক শিল্প। তাই এ শিল্পকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। একই সঙ্গে মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সহনীয় করতে হবে।
ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. জামিল আহমেদ শিল্পীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, ফার্মেসী ডিসিপ্লিনের প্রফেসর ড. সমীর কুমার সাধু ও আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। 
গেস্ট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন এসএমসি এন্টারপ্রাইজের জেনারেল ম্যানেজার মোঃ আক্তারুজ্জামান ভ‚ঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক গাজী মোঃ মনজুর মুরশিদ। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ২১ ব্যাচের নাঈমুর রহমান এবং ২৩ ব্যাচের রাহাত বিন আলিফুন।
পরে ফার্মা ডিবেট, ফার্মা অলিম্পিয়াড ও উইটি ডিবেট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এর আগে সকালে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। এসব কর্মসূচিতে ডিসিপি¬নের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ