খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


খুলনা মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে এক সভা সোমবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব (নগর উন্নয়ন ও অনুবিভাগ-২) পরিমল সরকার। সভায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি কর্তৃক গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি ডেঙ্গু সংক্রমণ বিস্তার রোধে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশি¬ষ্টদের প্রতি অনুরোধ জানান। বর্জ্য ব্যবস্থাপনাসহ মহানগরীর আধুনিকায়নে তিনি মন্ত্রণালয়ে বাস্তবভিত্তিক নতুন প্রকল্প প্রস্তাব প্রেরণ এবং মশক নিয়ন্ত্রণে আন্তঃ সিটি কর্পোরেশনের মধ্যে সভা আহবানের ওপর গুরুত্বারোপ করেন। 
সভায় সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান সহ বিভাগ ও শাখা প্রধান এবং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ