খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধ ও রোগীদের সহায়তায় নগর ছাত্রদলের জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:২৪ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে মহানগর ছাত্রদলের উদ্যোগে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 
সভায় ডেঙ্গু আক্রান্ত রোগীদের জরুরি প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতা সংগ্রহ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 
ডেঙ্গু আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে এবং জরুরি প্রয়োজনে রক্তের ব্যবস্থা নিশ্চিত করতে খুলনা মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রদলের আহবায়ক মোঃ তাজিম বিশ্বাস এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব। সভা থেকে নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে এবং আক্রান্তদের পাশে দাঁড়াতে বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। 
সভায় আরো উপস্থিত ছিলেন আরিফুর রহমান আরিফ, সাকিল আহমেদ, হাসান মাহমুদ,সজল হোসেন, আঃ আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, নাসিম রহমান নাহিদ, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, পারভেজ হোসেন মিজান, তরিকুল ইসলাম নকিব, আশুরা আক্তার পপি, ফয়সাল বাপ্পি, মহিউদ্দিন তালিম, ইসরাইল হোসেন জিসান, ইমরান মল্লিক, মনিরুজ্জামান আবিদ, ফারহান জামান, নাঈম মীর, ইনক আহমেদ, তরিকুল ইসলাম নাহিদ, রুম্মান, সোয়েব শেখ, সৌরভ, ইমতিয়াজ সেজান, নাজমুস সাকিব, নূরনবী, মুঈনুল প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ