খুলনা | মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩ আশ্বিন ১৪৩৩

ক্ষুদে শিক্ষার্থীরা অভিনব প্রজেক্ট উপস্থাপন করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে

আল মাহমুদ প্রিন্স |
০২:২৭ এ.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


দর্শনার্থীদের নজর কেড়েছে খুলনা মহানগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক বিজ্ঞান মেলা ও ফুড ফেস্ট-২০২৬। মেলায় নগরীর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা মেলায় আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। মেলায় ৩৭টি স্টলে বিজ্ঞান সম্মত বিভিন্ন ধরণের উদ্ভাবন বিষয় নিয়ে প্রদর্শন করেন শিক্ষাথীরা। 
সরেজমিনে জানা গেছে, খুলনা মহানগরীর ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের বার্ষিক বিজ্ঞান মেলা ও ফুড ফেস্ট দর্শনার্থী, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। এর আগে ২০১৬ সালে অত্র বিদ্যাপীঠে এ ধরণের মেলা অনুষ্ঠিত হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা যাচায়ে এ বিজ্ঞান মেলার কোনো বিকল্প নেই, এমনই মন্তব্য করেছেন মেলায় আসা অতিথিরা। বিশেষ করে ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন অভিনব প্রজেক্ট উপস্থাপন করে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে।
ইসলামাবাদ কলেজিয়েট স্কুল, খুলনার মিলনায়তরে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত মেলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিলো। মেলা উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর  ড. শেখ আলমগীর হোসেন। উদ্বোধন শেষে ৩৭টি স্টলে বিজ্ঞান সম্মত বিষয়ক বিভিন্ন উদ্ভাবন পর্যালোচনার ভিত্তিতে তিনটি গ্র“পে বিজয়ীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে তিনটি পর্যায়ে ছিলো কুইজ প্রতিযোগিতা, ফুড ফেস্ট ও প্রজেক্ট স্থাপনা।
এমনকি ৩৭টি স্টলের প্রত্যেকটি স্টলের শিক্ষার্থীকে সম্মাননা সনদপত্র প্রদান করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। একাধিক অভিভাবক বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান মেলার একটি ব্যাতিক্রমী মেলা। মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার বিকাশ হয়।’
পুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইমরুল কায়েস। তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। 
অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান, কোতয়ালী থানার শিক্ষা অফিসার মোঃ আবদুল মমিন, খুলনা সিটি কর্পোরেশনের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা মোঃ আব্দুল সালাম ফারাজী। এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক পলাশ কুমার দে, সহকারী অধ্যাপক শেখ ওসমান গনি, প্রদর্শক কাম শিক্ষক আশিকুর রহমান, প্রদর্শক কাম শিক্ষক কাজী রোকসানা সুলতানা, সিনিয়র শিক্ষক মনিরা খাতুন, আয়োাজক কমিটির আহবায়ক প্রভাষক সৈয়দ জামাল হোসেন।  
প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইমরুল কায়েস বলেন, এ মেলা অত্যন্ত প্রান্তবন্ত হয়েছে। উৎসবমুখোর পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীরা বিভিন্ন অভিনব প্রজেক্ট উপস্থাপন করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে। অনুষ্ঠানে তিনটি পর্যায়ে ছিলো কুইজ প্রতিযোগিতা, ফুড ফেস্ট ও প্রজেক্ট স্থাপনা।

প্রিন্ট

আরও সংবাদ