খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

আযমখান কমার্স কলেজে বৃক্ষরোপন কর্মসূচিতে কেডিএ চেয়ারম্যান

প্রধানমন্ত্রী প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন

খবর বিজ্ঞপ্তি |
০৫:৩৪ পি.এম | ২৯ সেপ্টেম্বর ২০২৬


খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ চত্বরে রূপান্তর করার বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। কেডিএ সবসময় এধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

মঙ্গলবার বেলা ১১টায় খুলনার আযমখান সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন ও পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে পরিস্কার-পরিছন্নতা অভিযান অনুষ্ঠানপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রফেসর অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ করতে শুধু চিকিৎসা ও চিকিৎসকের উপর নির্ভর করলেই হবে না। প্রত্যেককে নিজ নিজ অবস্থান হতে সচেতন হতে হবে। নিজেদের চারপাশ পরিস্কার পরিছন্ন রাখার আহবান জানান, বিশেষ করে এ ব্যপারে ছাত্র /ছাত্রীদের অগ্রনি ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, দুপুরে রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারী টানাতে হবে। বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে অধিকাতর সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর মত মহামারী হতে মুক্তি পেতে সকলের সম্বিলিত প্রয়াসের মাধ্যমে সম্ভব জানিয়ে বলেন, বাসা-বাড়ির আঙ্গিনা, ড্রেন, ডোবা, নালা, এসির কভারে, ব্যাসিংয়ের নিচে যাতে পানি জমতে না পারে সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজন বোধে পরিস্কার পরিছন্নতার জন্য বিভিন্ন সংস্থা কে অবহিত করতে হবে। যাতে ঐ সকল সংস্থা দ্রুত মশা মারার জন্য স্প্রের ব্যবস্থা নিতে পারে, সকল নাগরিক সচেতন হলে অবশ্যই এই ডেঙ্গু মহামারি হতে মুক্তি পাবো ইনশাল্লাহ।

সভা শেষে ডেঙ্গু রোগ যাতে বৃদ্ধি না পায় তার জন্য কলেজ ক্যাম্পাসকে পরিস্কার পরিছন্নতার পাশাপাশি,পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য একটি আম ও একটি কাঠাল গাছের চারা রোপণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভাইস-প্রিন্সিপাল প্রফেসর অনামিল দাস, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দীন, সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, তালুকদার হেলালুজ্জামান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টা, জিএম মইন উদ্দিন, সৈয়দ বদিউজ্জামান বদু, লিটন মিত্র, খন্দকার তৈয়েবুল ইসলাম টিম, আসাদুজ্জামান বাদসা, সদর থানার সভাপতি মোঃ মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুজ্জামান চৌধুরী মিতুল, জিএম আকরাম, জাহিদুর রহমান মিঠু, মোঃ হুমায়ুন কবির সুমন, জুলফাত ইলা আগা, আসাদুল জামাল বাদসা, ইসমাইল হোসেন, মাহ্ফুজ খান, রিয়াজ আহমেদ, সাংগাঠনিক সম্পাদক মোঃ সাকিব আফতাব সুজন, মইন আলম রাজা, মোঃ খুরশীদ, মিরাজ আহমেদ, কামাল হোসেন, মোঃ আজিজুর রহমান, প্রভাষক স্বদেশ সরকার, ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল ইসলাম, কবি স ম হাফিজুল ইসলাম, কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শামসাদ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-সম্পাদক নাঈম মীর ও তুষান, মোঃ মনিরুজ্জামান মুন্না, সিদরাতুল মুনতাহা রাফি, অপু, মোঃ আবু বক্কর ও মোঃ আজমল প্রমুখ।।

প্রিন্ট

আরও সংবাদ