খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক কাজী আরাফাত মিমের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক |
১২:০২ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


দৈনিক খুলনা গেজেটের মাল্টিমিডিয়ায় কর্মরত ও খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য কাজী আরাফাত হোসেন মিমের পিতা কাজী ফেরদৌসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২ টায় স্টকজনিত কারণে খুলনা বিশেষায়িত হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যু কালে স্ত্রী এক পুত্র সন্তান এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে দিয়েছেন। মঙ্গলবার এশা বাদ গোয়ালখালী রশিদিয়া কওমিয়া মাদ্রাসা প্রাঙ্গনে  জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে অত্র মাদ্রাসার কবরস্থানে তাকে দাফন করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ