খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫০ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


নগরীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের নতুন কমিটির পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর দৌলতপুর বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই পরিচিতি সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সভাপিত এম মুর্শিদ কামাল। বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, কেএমপি’র দৌলতপুর থানা’র অফিসার ইনচার্জ মোঃ মুরাদুল ইসলাম, দৌলতপুর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মতলুবর রহমান মিতুল, 
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মোঃ আরব আলী সরদার। পরিচালনা করেন সংঘের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাবলা দত্তবাড়ী সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ