খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ক্ষেতমজুর সমিতি খুলনা জেলা কমিটির সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৩ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


‘রেশন, পেনশন, কাজ ও কাজের মজুরি’ শীর্ষক স্লোগানের আলোকে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি’র জাতীয়  সম্মেলন সফলের লক্ষ্যে খুলনা জেলা ক্ষেতমজুর সমিতির সভা গত সোমবার বেলা ১১টায় জেলা কার্যালয় অনুষ্ঠিত হয়। 
সমিতি’র জেলা সভাপতি এড. চিত্তরঞ্জন গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অশোক কুমার সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, রেশন, পেনশন, কাজের দাবিতে জাতীয় সম্মেলন সফল করতে ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। গরীবদের নামে বরাদ্ধের বৃহৎ অংশই ক্ষমতাসীন রাজনৈতিক সুবিধাভোগী দালাল কর্তৃক লুটপাট হয়ে যায়। এই লুটপাটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহŸানে এ সমাবেশ। সভায় জাতীয় সমাবেশ সফল করতে বিভিন্ন উপজেলা ও গ্রাম কমিটির সভা-সমাবেশ অনুষ্ঠান করা এবং এরজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া সভায় সমিতির সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, মোস্তাইন গাজী ও মোঃ ফরহাদ হোসেন, সহ-সম্পাদক এড. প্রশান্ত মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মুকুল গোলদার, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সরকার ভূষণ চন্দ্র তরুণ, অমিয় দাশরায়, দুলাল সরকার, বিধান মন্ডল প্রমুখ। 

প্রিন্ট

আরও সংবাদ