খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

নগরীর শামসুল উলূম দারুল মাদ্রাসার ওয়াজ মাহফিল ১ অক্টোবর শুরু

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৪ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামি’আ আরাবিয়া শামসুল উলূম দারুল মুকাররম (মাদ্রাসা) এর ৫২তম তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলাহী ইজতেমা আগামী ১, ২ ও ৩ অক্টোবর-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। খালিশপুর চিত্রালী পৌর সুপার মার্কেট সংলগ্ন মাদ্রাসা ময়দানে প্রতিদিন বাদ ফজর থেকে এই মাহফিল শুরু হবে।
মাহফিলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মানুষের যাবতীয় সুন্নাত হাতে কলমে শিক্ষা দিবেন কিশোরগঞ্জের পীর সাহেব আল্লামা শাহ মুহাম্মাদ ইসমাঈল ও যশোরের মাছনা মাদ্রাসার মুহতামিম আল্লামা মুফতী ইয়াহইয়া।  প্রথম দিন ওয়াজ পেশ করবেন ঢাকা’র আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী। ওইদিন আরো বয়ান করবেন নগরীর দারুল উলুম মাদ্রাসা মুহতামিম হাফেজ মাওলানা মুশতাক আহমাদ এবং নগরীর জামিউল কুরআন মাদ্রাসা মুহতামিম আল্লামা মুফতী রফিকুল ইসলাম, দ্বিতীয় দিন বয়ান করবেন সিরাজগঞ্জের আল্লামা আব্দুল বাসেত খাঁন। এছাড়া বয়ান করবেন হাফেজ গোয়ালখালী মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আউয়াল, মুফতী আবুল কাশেম, মুহতামিম, বয়স্ক মাদ্রাসা, মুফতী গোলামুর রহমান, মুহতামিম, ফুলবাড়ীগেট মাদ্রাসা, মাওলানা আসাদুল­াহ, মুহতামিম, রায়ের মহল মাদ্রাসা।
মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে আরও উপস্থিত থাকবেন মুফতী আহমাদুল্লাহ, মুফতী ফয়সাল আহমাদ, মাওলানা আনোয়ারুল আজীম, মুফতী মোহাম্মাদুল্লাহ হাফেজ্জী, মাওলানা মিনারুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, মুফতী নাজমুস সাআদাত, মুফতী আব্দুল বাসেত, মুফতী আবুল হাসান, মুফতী মাহফুজুর রহমান, মুফতী নূরে আলমসহ খুলনা অঞ্চলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
তিন দিনব্যাপী মাহফিল শেষে আগামী ৩ অক্টোবর বাদ আছর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। আখেরী মোনাজাত ও সভাপতিত্ব করবেন অত্র মাদরাসার মুহতামিম শাইখুল হাদীস আল্লামা মুফতী জিহাদুল ইসলাম। মাহফিলে মহিলাদের পর্দা সহকারে ওয়াজ শোনার সু-ব্যবস্থা থাকবে। প্রতিদিন একশ’ টাকা মাদ্রাসায় প্রদান করে তিন বেলা খাবার গ্রহণ করা যাবে। সহযোগিতায় থাকবেন মাদ্রাসা কার্যনির্বাহী কমিটি ও এলাকাবাসী।

প্রিন্ট

আরও সংবাদ