খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে রায়েরমহল বিনামূল্যে মশার কয়েল বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৫ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


ডেঙ্গুর প্রকোপ রোধে নগরীর রায়েরমহল বাজার ও জলিল স্মরণী বড় মসজিদ প্রাঙ্গণে তৃণমূল হকারদের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় রায়েরমহল বাজারে এবং বাদ মাগরিব জলিল স্মরণী বড় মসজিদ মাদ্রাসা মোড় সংলগ্ন সন্ধ্যা বাজারে এ কর্মসূচি পালন করেন সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন নং-৫ (৯, ১৪ ও ১৫ নং ওয়ার্ড)এর কাউন্সিলর প্রার্থী, মহানগর মহিলা দলের আহŸায়ক সদস্য ও খালিশপুর থানা মহিলা দলের যুগ্ম-আহŸায়ক মিসেস মনি। এ সময় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।
কাউন্সিলর প্রার্থী মনি বলেন, ‘ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। খেটে খাওয়া তৃণমূল হকার ভাইয়েরা সারাদিন বাজারে থেকে ব্যবসা করেন, তাদের সুরক্ষার কথা কেউ ভাবে না। বিএনপি’র একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মনেকরি, মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় রাজনীতি। তিনি বলেন, জনগণ সুযোগ দিলে মশা-মাদক-জলাবদ্ধতা মুক্ত আধুনিক ওয়ার্ড উপহার দেব। সকলকে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে এবং জমে থাকা পানি ফেলে দেওয়ার অনুরোধ জানান তিনি। 
মশার কয়েল বিতরণকালে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, খুলনা জেলা মৎস্যজীবী দলের আহŸায়ক শেখ হেমায়েত উদ্দিন, ডাঃ মাহবুবুর রহমান মবু, আমিনুল ইসলাম বাবু, তোরাব আলী, শেখ আব্দুর রব, আব্দুর রহমান বাবু, শেখ গোলাম কিবরিয়া ঈসা, শেখ শেখর আহমেদ, শেখ রেজাউল করিম, শেখ সোহেল, শেখ মোখলেছুর রহমান খোকা, প্রফেসর ওজিয়াউর রহমান মানিক, মোল­¬া সেলিম, সৈয়দ কবিরুল ইসলাম, আজমল আহমেদ, ফিরোজা বেগম, কাজলী বেগম, নুরজাহান, মুক্তা বেগম, ডেইজি বেগম, জাহানারা বেগম, রেহেনা বেগম, আম্বিয়া বেগম প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ