খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

নজরুল বর্ষ উপলক্ষে খুকৃবিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:৫৯ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আন্তঃঅনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের  অডিটোরিয়ামের মাল্টিপারপাস রুমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে সৃজনশীলতা, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসা¤প্রদায়িক ও মানবিক চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসা¤প্রদায়িকতা ও মুক্তচেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও সংকীর্ণতার বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা দেয়। শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নজরুলের চেতনা ধারণ করতে হবে। তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। এসব চর্চা শিক্ষার্থীদের মননশীলতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। আন্তঃঅনুষদীয় এ প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে নজরুলের সাহিত্য, দর্শন ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ