খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
০১:১৩ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


সাতক্ষীরায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে মোঃ রওশন শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় প্রদান করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রওশন শেখ সাতক্ষীরার পাটকেলঘাটা থানার গণেশপুর এলাকার বাসিন্দা। মামলার বাদী ভুক্তভোগী কিশোরীর বাবা মোঃ কামরুল শেখ।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২২ মে বিকেল ৪টার দিকে পাটকেলঘাটা থানার গণেশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। কিশোরীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে তাকে ডেকে রওশন শেখের চায়ের দোকানের পেছনে নিয়ে যায়। সেখানে তাকে খাবার দেওয়ার কথা বলে পাশবর্তী একটি মুরগির খামারের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়। পরে কিশোরী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে ২৩ মে পাটকেলঘাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা তদন্ত শেষে আসামী রওশন শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
মামলাটি বিচারের জন্য উক্ত আদালতে প্রেরিত হলে বিচারক মামলার বাদী, চিকিৎসকসহ মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামি রওশন শেখকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডে আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ছিলেন এড. শেখ আলমগীর আশরাফ এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন ওয়ালীউল্লাহ। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর বিষয়টি নিশ্চিত করেন।

প্রিন্ট

আরও সংবাদ