খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ফ্যামিলি কার্ডের পরিধি বাড়ানোর তাগিদ

প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করবে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি

খবর প্রতিবেদন |
০১:৪১ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের দুস্থ জনগোষ্ঠীর জন্য যুগোপযোগী সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের পাশাপাশি ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, সরওয়ার জামাল নিজাম, মোহাম্মদ সালমান ওমর, আরিফা সুলতানা, নিপুন রায় চৌধুরী এবং মোঃ মজিবুর রহমান অংশগ্রহণ করেন।
দিনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কাজ শুরু হয়। এরপর স্থায়ী কমিটির সব সদস্যের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়, এর আওতাধীন বিভাগ ও দপ্তরসমূহের কর্মকর্তাদের এক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে এক স্বাগত বক্তব্যে কমিটির সভাপতি মোঃ শাহজাহান প্রান্তিক পর্যায়ের মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সংসদীয় স্থায়ী কমিটিকে একযোগে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহŸান জানান।
বৈঠক চলাকালে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও সংস্থাসমূহের সার্বিক কার্যক্রম স্থায়ী কমিটির সদস্যদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন জানান, কোনো ধরনের সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, বরং সার্বজনীনভাবে দেশের প্রতিটি মানুষের কল্যাণের মনোভাব নিয়ে কাজ করতে চান তারা। তিনি মন্ত্রণালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একত্রে কাজ করার আহŸান জানান।
একই বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জনকল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের ভ‚য়সী প্রশংসা করেন। তিনি বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের দুস্থ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আরও সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপজেলা পর্যায়ের নানামুখী কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্যদের সরাসরি সম্পৃক্ত করে কাজ করার জন্য জোর সুপারিশ জানান।
বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের ১০ মার্চ পাইলটিং হিসেবে শুরু হওয়া সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র সফল বাস্তবায়ন চলছে। এ পর্যন্ত দেশের ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে সফলভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আগামীতে এর পরিধি আরও বড় করার পরিকল্পনা রয়েছে।
বৈঠকের সমাপনী বক্তব্যে কমিটির সভাপতি উপস্থিত সব সদস্য ও কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে সমন্বিত কাজের আশাবাদ ব্যক্ত করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ