খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে সদর থানা যুবদলের মশারি বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৪ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা মহানগর যুবদলের অন্তর্গত সদর থানার উদ্যোগে মশারি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় খুলনা জিলা স্কুল মোড় প্রাঙ্গণে জনসাধারণকে ডেঙ্গু থেকে সুরক্ষা এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির মাধ্যমে মশারি বিতরণ করা হয়। মশারি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর যুবদলের আহŸায়ক আব্দুল আজিজ সুমন।
বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল। এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রফিক, আমিন আহমেদ মিঠু, হাবিবুর রহমান কাজলসহ মহানগর যুবদলের সদস্য এবং থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বিস্তার রোধে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহŸান জানানো হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ