খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে সভা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


খুলনায় ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্যে এক সভা মঙ্গলবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। টেকসই জ¦ালানী নিরাপত্তা নিশ্চিতকল্পে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও জাতীয় গ্রিডে সরবরাহ করার লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের প্রেক্ষিতে এ সভার অয়োজন করা হয়। 
সভায় বিস্তারিত আলোচনা শেষে রুফটপ সোলার সিস্টেম স্থাপন ও বাস্তবায়নের নিমিত্তে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খানকে আহবায়ক এবং নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাদুস করিমকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া সভায় প্রাথমিক পর্যায়ে শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। 
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, কুয়েট’র ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স বিভাগের প্রফেসর ড. মোঃ সালাহ উদ্দিন ইউসুফ, ওজোপাডিকোর ও এন্ড এম সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুর রহমান, নবায়নযোগ্য জ¦ালানী সেল’র নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ মতিউর রহমান, কেসিসি’র চীফ প্লানিং অফিসার আবরি উল জব্বার, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ মোস্তাফিজুর রহমান এবং প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম’র প্রতিনিধি গৌতম নন্দী। 

প্রিন্ট

আরও সংবাদ