খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ আশ্বিন ১৪৩৩

জলবায়ু উদ্বাস্তুদের সমাজের মূল স্রোতে ফেরাতে সকলে এগিয়ে আসুন : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৮ এ.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র উপক‚লীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এই শহরে আশ্রয় গ্রহণ করেছে। জীবন জীবিকা এবং মৌলিক চাহিদা পূরণে ক্ষতিগ্রস্ত এ সকল পরিবার এক প্রকার যুদ্ধ করে টিকে থাকছে। কেসিসি তাদের সহযোগিতায় সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কেসিসি’র পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে ক্ষতিগ্রস্ত পরিবারসমূহকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা সহজ হবে বলে তিনি উল্লেখ করেন। 
কেসিসি প্রশাসক মঙ্গলবার দুপুরে রূপসা স্ট্র্যান্ড রোডস্থ কারিতাস মিলনায়তনে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক ও রেইনওয়াটার ফিল্টার সহায়তা প্রদান অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সংস্থাটি তাদের স্ট্রংগার টুগেদার প্রকল্পের আওতায় নগরীর ৩, ১২, ১৩ ও ১৫নং ওয়ার্ডের জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রাপ্তি, সংরক্ষণ ও মৌসুমি পানির সংকট সমাধানের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক উন্নয়নে মানবিক এ কর্মসূচি গ্রহণ করায় প্রশাসক কারিতাস কর্তৃপক্ষকে ধান্যবাদ জানান এবং সুস্থ থাকার জন্য পানির ট্যাংক সঠিকভাবে ব্যবহারের জন্য সুবিধাভোগীদের পরামর্শ দেন।
কারিতাস-খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক আলবিনো দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র একাউন্ট এন্ড এডমিন অফিসার মিজানুর রহমান বকুল, আশ্বাস (ফেস-২) প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রভাষ বিশ^াস, আইডিপিডিসি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আনন্দ দাস ও এসডাব্লিউভিসি প্রকল্পের আঞ্চলিক মনিটর অন্তু বিশ্বাস। সঞ্চালনা করেন ডিআইডিআরএম প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জেমস রাজীব বিশ্বাস। অনুষ্ঠানে প্রশাসক ৩, ১২, ১৩ ও ১৫নং ওয়র্ডের ২৪ জন সুবিধাভোগীর প্রত্যেকের মাঝে ১টি করে ৫০০ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক, ১টি ফিল্টার এবং ট্যাংক স্থাপনের ব্যয় বাবদ নগদ ২ হাজার ৪শ’ টাকা বিতরণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ