খুলনা | বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

নিউ গিনি প্রপার্টিজে হামলা, মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন গ্রেপ্তার

খবর প্রতিবেদন |
০৪:২০ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬


রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগের একটি দল।

এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউ গিনি প্রপার্টিজ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের নির্মাণাধীন স্টুডিও, আবাসন প্রকল্পের কার্যালয় ও আশপাশের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে।

ঘটনার পর নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভ‚ঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেন।

মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উলে­খ করা হয়। তিনি এ মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

পুলিশের প্রাথমিক তদন্তে নিউ গিনি প্রপার্টিজের সঙ্গে গোলাম মহিউদ্দিন চৌধুরীর জমি নিয়ে বিরোধের বিষয়টি সামনে আসে। প্রায় ৩৫ কাঠা জমি ও ওই এলাকায় চলাচলের রাস্তা ব্যবহারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অংশ হিসেবে হামলার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রিন্ট

আরও সংবাদ