খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের ভেন্যু জানাল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪৬ পি.এম | ৩০ সেপ্টেম্বর ২০২৬

 

অক্টোবরে বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের সূচি আগেই ঠিক হয়েছিল। ভেন্যু্টাই ছিল অজানা। অবশেষে আজ জানা গেল ভেন্যু। সংযুক্ত আরব আমিরাতের দুই শহরে খেলবে বাংলাদেশ।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় সিরিজের ভেন্যু ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সিরিজে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে দুটিই খেলবে। ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সাদা পোশাকের ম্যাচ শেষে এরপর বাংলাদেশ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে। ওয়ানডে সিরিজ শারজা, আবুধাবি দুই শহরেই হবে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ অক্টোবর। ১৯ অক্টোবর জিম্বাবুয়ে খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচ হবে আবুধাবিতে। ২১ অক্টোবর শারজায় হবে বাংলাদেশ-আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। ২৩ অক্টোবর শারজায় হবে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল।সব ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে।

বাংলাদেশ ক্রিকেট দলের একটা বহর আগামীকাল পৌঁছাবে সংযুক্ত আরব আমিরাতে। ২ ও ৩ অক্টোবর দুই দিন দুবাইতে অনুশীলন করবে। ৪-৫ অক্টোবর দুই দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত। ৬ অক্টোবর জাপান থেকে এশিয়ান গেমসের বহর পৌঁছাবে আবুধাবিতে।

বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত টেস্টে দুইবার মুখোমুখি হয়েছে। দুই দলই একবার করে জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তারা মুখোমুখি হয়েছে গত বছর আমিরাতে। সেবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। ওয়ানডে সিরিজটিও ছিল তিন ম্যাচের।

বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি

তারিখ ম্যাচ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়)
১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে আবুধাবি বিকেল ৫টা ৩০ মিনিট
১৯ অক্টোবর জিম্বাবুয়ে-আফগানিস্তান আবুধাবি বিকেল ৫টা ৩০ মিনিট
২১ অক্টোবর বাংলাদেশ-আফগানিস্তান শারজা বিকেল ৫টা ৩০ মিনিট
২৩ অক্টোবর ফাইনাল  শারজা বিকেল ৫টা ৩০ মিনিট

বাংলাদেশ-আফগানিস্তান এখন পর্যন্ত টেস্টে দুইবার মুখোমুখি হয়েছে। দুই দলই একবার করে জিতেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ তারা মুখোমুখি হয়েছে গত বছর আমিরাতে। সেবার টি-টোয়েন্টি সিরিজে আফগানদের ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ হয়েছিল ধবলধোলাই। ওয়ানডে সিরিজটিও ছিল তিন ম্যাচের।

প্রিন্ট

আরও সংবাদ