খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

সভাপতি টুটুল, সেক্রেটারী খালিদ

ইসলামী আন্দোলন আড়ংঘাটা ইউনিয়ন পরিচিতি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ০১ অক্টোবর ২০২৬


ইসলামী আন্দোলন খুলনা মহানগর-এর আড়ংঘাটা ইউনিয়ন শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠান গতকাল বুধবার বিকেলে ইউনিয়ন কার্যালয়ে আলহাজ্ব জাহিদুল ইসলাম টুটুল মোড়লের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী ইঞ্জিনিয়ার খালিদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন। বিশেষ অতিথি ছিলেন মহানগর সাংগঠনিক সম্পাদক  মুফতি ইসহাক ফরিদী,দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মুফতী আজিজুর রহমান সোহেল। আরো উপস্থিত ছিলেন মোঃ আজিবার মোড়ল, মোঃ কবির হোসেন,  ক্বারী আবুল হাসান, আব্দুর রাজ্জাক, মোঃ তোজাম্মেল হেসেন, আলহাজ্ব সুমন মোড়ল, মোঃ রাজু শেখ, মোঃ বাবর মোড়ল, মোঃ ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি আালহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম (টুটুল মোড়ল),  সহ-সভাপতি কাজী তোফায়েল হোসেন, সহ-সভাপতি মেঃ আকরাম বেপারী, সেক্রেটারী ইঞ্জিনিয়ার মোঃ খালিদ হোসেন,  জয়েন্ট সেক্রেটারি মুফতি মিরাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক মোঃ রাজু শেখ, দপ্তর সম্পাদক মোঃ জয়নাল শেখ , অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ জাহিদ শেখ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ কবির হোসেন,  দাওয়াহ ও জনশক্তি সম্পাদক মোঃ হাফিজুর রহমান ঘরামী,  ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মোঃ ইমামুল হোসেন,  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ তৌফিক হোসেন,  নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক আলহাজ্ব মোঃ সাইফুজ্জামান সুমন, সদস্য মোঃ ফারুক হোসেন, মোঃ জয়নাল মোল্ল¬া,  মোঃ জাহিদ হোসেন।
 

প্রিন্ট

আরও সংবাদ