খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

সিপিবির ২৪তম সম্মেলন উপলক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
১২:২৮ এ.এম | ০১ অক্টোবর ২০২৬


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর-এর ২৪তম সম্মেলন আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে সফলের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় নগরীর খুলনা বড় বাজার ও ভৈরব স্ট্র্যান্ড রোড এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়। 
গণসংযোগ ও প্রচারপত্র বিতরণে অংশগ্রহণ করেন সিপিবি খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড রঙ্গলাল মৃধা, সাবেক সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, সিপিবি নেতা কমরেড তোফাজ্জেল হোসেন, কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, কমরেড ফজলুর রহমান, কমরেড সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, কমরেড কামরুল ইসলাম খোকন, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা জেলা সাধারণ সম্পাদক এড. ভবেশ চন্দ্র রায়, যুব নেতা মোঃ তানভীর হোসেন, ছাত্রনেতা তীর্থ বিশ্বাস প্রমুখ। নেতৃবৃন্দ বলেন দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং কৃষক-শ্রমিক মেহেনতী জনতার লড়াই সংগ্রামে একাত্ম হয়ে এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের ২৪তম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।      

প্রিন্ট

আরও সংবাদ