খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

ফুলতলায় ডায়াগনস্টিক সেন্টারে ৩০ হাজার টাকা জরিমানা

ফুলতলা প্রতিনিধি |
১২:৩৫ এ.এম | ০১ অক্টোবর ২০২৬


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে বুধবার দুপুরে ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাজারের জামরুল তলা এলাকায় শতাব্দি ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী জসিম উদ্দিন শেখ দীর্ঘদিন ধরে লাইসেন্স বিহীন টেস্ট বাণিজ্য করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
উলে­খ্য, ফুলতলা উপজেলায় লাইসেন্স বিহীন ডায়াগনস্টিক সেন্টার ব্যাঙের ছাতার মতো গজিয়ে গেছে। এ সমস্ত ডায়াগনস্টিক সেন্টারে দক্ষ টেকনিশিয়ান না থাকায় সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।  

প্রিন্ট

আরও সংবাদ