খুলনা | বৃহস্পতিবার | ০১ অক্টোবর ২০২৬ | ১৫ আশ্বিন ১৪৩৩

ডুমুরিয়া মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে : আলী আসগার লবি এমপি

ডুমুরিয়া প্রতিনিধি |
০২:১৫ এ.এম | ০১ অক্টোবর ২০২৬


রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আলি আসগার লবি বলেছেন, সকল সরকারি কর্মকর্তাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে। আর এই কাজের মধ্যে থাকতে হবে পারস্পরিক সমন্বয়। রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ এবং ধর্মীয় নেতাদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি আধুনিক রাষ্ট্র গঠনই আমাদের মূল উদ্দেশ্য। তিনি বলেন, কোনভাবেই আইনশৃঙ্খলার অবনতি বরদাশত করা হবে না। আর মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে ডুমুরিয়া থেকেই। মনে রাখবেন মাদক দেশের জন্য ভয়ঙ্কর অশনি সংকেত। 
গতকাল বুধবার দুপুরে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক সমন্বয়ে এবং আইনশৃঙ্খলা কমিটির পৃথক দু’টি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডুমুরিয়া উপজেলার সকল প্রশাসনিক প্রধান ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 
এরপর খুলনা-৫ আসনের এমপি আলি আসগর লবি ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সাথে এক সৌজন্য সাক্ষাৎকার মিলিত হন। মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায় ডুমুরিয়া উপজেলার ২০টি  ইট ভাটার মালিকগণ উপস্থিত ছিলেন। 
এ সময়ে আলি আসগর লবি এমপি বলেন, ব্যবসায়ীরা আমাদের দেশের সম্পদ। ব্যবসা এবং শিল্প বিকাশে সরকার সকল প্রকার সহযোগিতা দিতে ইচ্ছুক। তিনি এ ব্যাপারে সকলকে ব্যবসায় উদ্বুদ্ধ হওয়ার আহŸান জানান।

প্রিন্ট

আরও সংবাদ