খুলনা | শুক্রবার | ০২ অক্টোবর ২০২৬ | ১৭ আশ্বিন ১৪৩৩

খুলনায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিবেদক |
০৬:২৩ পি.এম | ০১ অক্টোবর ২০২৬

 

উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বলেন, ক্রীড়া আমাদের শিক্ষার একটি অংশ। ক্রীড়া শিক্ষার্থীর শারীরিক গঠন ও মানসিক প্রশান্তির জায়গা। প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুল-কলেজের ক্রীড়াকে অধিক গুরুত্ব দিয়েছেন। শিক্ষার্থীরা মেধা দিয়ে সারাদেশে সৃষ্টিশীল ভাবনা নিয়ে অনেক কিছু তৈরি করছে।

তিনি বলেন, মোবাইলে আসক্তি এবং মাদকের প্রসার থেকে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে গেলে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষাঙ্গণকে সমৃদ্ধ করতে হবে এবং একই সাথে সমাজকে নতুন করে সাজাতে হবে। প্রধানমন্ত্রী মহানগরীসহ প্রতি জেলায় একটি ফুটবল খেলার মাঠ তৈরি করতে বলেছেন। ইতোমধ্যে নগরীর ৩১টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ফুটবল মাঠ তৈরি করার পদক্ষেপ নেয়া হচ্ছে। এর মধ্যদিয়ে মহানগর ও জেলার ক্রীড়াঙ্গণ সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজা, উপপরিচালক (কলেজ) ড. এস এম সাজজাদ হোসেন ও সহকারী পরিচালক (কলেজ) মো: ইনামুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মো: কামরুজ্জামান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ