খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

কালিয়ায় কৃষি কার্ড ও কৃষক সহায়তা ভিডিও কনফারেন্সে মানুষের ভিড়

কালিয়া (নড়াইল) প্রতিনিধি |
১২:১৩ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


গতকাল কালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালিয়া কৃষি অফিসের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ  মিলনায়তনে বিকাল ৩ টায় প্রধান মন্ত্রী তারেক জিয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি কার্ড বিমতরণ ও কৃষি সহায়তা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। ৮৩৬ টি কৃষি কার্ড বিতরণ উপলক্ষে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালাম, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, কালিয়া থানার ওসি মোঃ ইদ্রিস আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম, কৃষি স¤প্রসারণ কর্মকর্তা সুমন সরকার, কালিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু, নড়াগাতি থানার বিএনপি সভাপতি খান মতিউর রহমান, সাধারণ সম্পাদক শেখ বুলবুল কবির, কালিয়া পৌরসভার বিএন পি’র সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি স ম আবু রেজাই রাব্বী কামাল, বিএনপি নেতা মনিরুজ্জামান মনা, তরিকুল ইসলাম, বড়দিয়া জনতা ব্যাংকের ব্যবস্থাপক সহ আরো অনেকে।

প্রিন্ট

আরও সংবাদ