খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

কঠোর কর্মসূচির হুঁশিয়ারী

কপিলমুনিতে ঔষধে দশ শতাংশ ছাড় না দেওয়ায় মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঔষধ ব্যবসায়ীরা ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কপিলমুনি বাজারের মেইন সড়কে কপিলমুনি ব্লাড ব্যাংকের আয়োজনে এই মানবন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণির পেশার মানুষ। বক্তারা বলেন, দেশের সব জায়গায় ঔষধ ব্যাবসায়ীরা জনগণের কথা চিন্তা করে শতকরা ১০ থেকে ১২ শতাংশ ছাড় দেয়।  কপিলমুনিতেও সেটা চলমান ছিল। কিন্তু দেশে নির্বাচিত সরকারের পর থেকে সব ব্যবসায়ীরা একজোট হয়ে সেই ১০ শতাংশ ছাড় দেওয়া বন্ধ করে দিয়েছেন। বক্তারা আরো বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষ কোন না কোন ভাবে তাদের পরিবারের কারোর না কারোর জন্য ঔষধ ক্রয় করে থাকেন। তাই দেশের বিভিন্ন জায়গার ন্যায় কপিলমুনিতে ঔষধ ব্যাবসায়ীদের কাছে ১০ পার্সেন্ট ছাড় দেওয়ার দাবি জানান। বক্তারা বলেন যদি মানবিক কাজে ঔষধ ব্যাবসায়ীরা সাড়া না দেন তাহলে আগামীতে বড় ধরনের কর্মসূচী দেওয়া হবে।
এসময় বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা সভাপতি সাংবাদিক এইচ এম শফিউল ইসলাম, উপজেলা মানবাধিকার সাংবাদিক ফোরামের আহবায়ক ও ব্লাড ব্যাংকের উপদেষ্টা শেখ সেকেন্দার আলী। কপিলমুনি ব্লাড  ব্যাংকের সভাপতি শেখ আব্দুর রাজ্জাক রাজের সভাপতিত্বে ও কপিলমুনি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আশানুর ইসলাম রনির সঞ্চালনায় আরো বক্তৃতা করেন, কপিলমুনি ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মজিদ গাজী, ব্যাসায়ী সাত্তার গাজী, রুহুল আমিন ফকির, যুবদল নেতা রায়হান গাজী, আতাউর রহমান, কপিলমুনি ব্লাড ব্যাংকের ক্রিড়া সম্পাদক জলিল বিশ্বাস, সাউন্ড ব্যবসায়ী ইমরান গাজী প্রমুখ। মানববন্ধনে কপিলমুনি হরিঢালী ও লতার সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রিন্ট

আরও সংবাদ