খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

বটিয়াঘাটায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

বটিয়াঘাটা প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


“কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি মন্ত্রণালয়’র বাস্তবায়নে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি)। 
এসময় বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান’র সার্বিক তত্ত¡াবধানে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খান (এমপি), খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত, খুলনা খামারবাড়ির উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ তৌহিদীন ভূঁইয়া, জেলা অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, সহকারী কমিশনার মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, প্রাণিসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুজ্জামান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, বিএনপি নেতা রুহুল মোমেন লিটন, মোঃ রাশেদ কামাল, পলাশ মহলদার, জেলা ছাত্রদলের সদস্য সচিব ইসমাইল খান, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সুফলভোগী কৃষক/কৃষাণীরা। অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে একমাত্র আমীরপুর ইউনিয়নের ১৪৯২ জন কৃষককে কৃষি কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বাবদ তাদের নিজস্ব একাউন্টে নগদ ২ হাজার ৫শ’  টাকা প্রদান করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ