খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

‎কয়রায় ১১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার ‎

কয়রা প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


‎পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত সুপারের তত্ত¡াবধানে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে পরিচালিত বিশেষ অভিযানে কয়রায় ১১৫ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ‎বৃহস্পতিবার  দুপুরে উপজেলার ফুলতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আরাফাত সরদার উপজেলার মদিনাবাদ গ্রামের ফেরদাউস সরদারের ছেলে।
‎পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল ফুলতলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আরাফাত সরদারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাঃ রাশেদুল আলম জানান, “গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং এলাকাকে মাদকমুক্ত করতে মাদক ও জুয়ার বিরুদ্ধে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

প্রিন্ট

আরও সংবাদ