খুলনা | শনিবার | ০৩ অক্টোবর ২০২৬ | ১৮ আশ্বিন ১৪৩৩

পাইকগাছায় নারী-শিশু নির্যাতন ও মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

পাইকগাছা প্রতিনিধি |
১২:১৮ এ.এম | ০২ অক্টোবর ২০২৬


পাইকগাছা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি, পরোয়ানাভুক্ত এক ব্যক্তি এবং দুই মাদক কারবারিসহ মোট চারজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার খুলনাসহ বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই তুষার রায়হান খুলনার কৈয়া বাজার এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামি সাকিব গাজীকে গ্রেফতার করে। সে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার দক্ষিণ সারসা গ্রামের খায়রুল গাজীর ছেলে। একই দিনে থানার এসআই একরামুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লস্করের আলমতলা এলাকা থেকে মাদকসহ দুই যুবককে আটক করে। এরা হলো জাহাঙ্গীর আলম ও আজাহারুল মালী। সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাবক্ষী ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে তিন দিন করে কারাদন্ড প্রদান করেন।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, এলাকায় মাদক, জুয়া ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ যেকোনো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত করতে তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

প্রিন্ট

আরও সংবাদ